রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃ‌তিতে বলেন, ‘প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে, যা বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে।’

তিনি বলেন, ‘আমরা যেকোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধে সবাইকে আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।’ উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit