বিনোদন ডেস্ক : ভোটে জিতেই তিনি বেফাঁস মন্তব্যের কারণে এক রক্ষীর হাতে চড়ও খেয়েছিলেন। কিন্তু কোনো কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। এবার উঠে পড়ে লেগেছেন বিরোধী নেতা রাহুল গান্ধীকে নিয়ে, করেছেন মাত্রাতিরিক্ত কটাক্ষ। ফলে চুপ থাকেনি ভারতীয় আদালত; কঙ্গনাকে দিয়েছেন উপযুক্ত শাস্তি। সম্প্রতি তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা। এবার ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আবারও বিতর্কে জড়ালেন তিনি। শুধু তাই নয়, এই পোস্টের কারণে কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা।
ভারতের সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনাকে ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। রাহুল গান্ধীর দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান, তাইত কয়েকদিন আগে রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। এবার কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে আক্রমণ করেছিলেন। যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা যায়। আর সেই ছবির জন্যেই মামলা হয়েছে কঙ্গনার।
মামলাকারী আইনজীবীর দাবি, একজন সাংসদ হয়েও কারও অনুমতি না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। সেই জন্যই আবারও মানহানি মামলায় বিপাকে জড়ালেন কঙ্গনা। ইতোমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে তারকা সাংসদকে।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২১