রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নেতাকর্মীরা চাইলে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের কয়েকদিন পর শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জয়। তিনি বলেন, তার মা বিদেশে থাকতে চান না। তিনি বাংলাদেশে ফিরতে চান।

এনডিটিভির প্রতিবেদন মতে, শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্বের শেষ দুই মেয়াদে অবসরে যেতে চেয়েছিলেন বলে সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন জয়। তবে মায়ের আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
 
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) রাতে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তার কোনো পরিকল্পনা নেই। তিনি এক জায়গাতেই রয়েছেন। ভিসা বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিয়ে যেসব জল্পনা চলছে, তার কোনোটাই সত্য নয়।’
  
জয় আরও বলেন, তিনি (শেখ হাসিনা) যেটা চাচ্ছেন সেটা হলো বাংলাদেশে ফিরে যাওয়া। সেটা রাজনীতিতে ফেরার জন্যও হতে পারে আবার অবসরের জন্যও হতে পারে। এটা তার দেশ। তিনি সেখানেই বড় হয়েছেন। এটাই তার শেষ মেয়াদ হতো, তার বয়স ৭৬ বছর। তিনি টুঙ্গিপাড়ায় তার গ্রামের বাড়িতে অবসরজীবন কাটাতে চান। এটা তার স্বপ্ন। তিনি বাংলাদেশের বাইরে কোথাও অবসরজীবন কাটাতে চান না।’
 
শেখ হাসিনা সক্রিয় রাজনীতিতে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘এই প্রশ্নের উত্তর তিনিই (শেখ হাসিনা) ভালো দিতে পারবেন। জয় দাবি করেছেন, তার মা দেশের জন্য রাজনীতি করেছেন, ক্ষমতার জন্য নয়।
 
জয় বলেন, ‘গত দুই মেয়াদেই তিনি অবসরে যেতে চেয়েছেন। এমনকি প্রতিটি নির্বাচনের আগে তিনি আমাকে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়ার জন্য জোরাজুরিও করেছেন। আমাদের পরিবারের কেউই ক্ষমতা বা রাজনীতির প্রতি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না।’
 
এখন দলের নেতৃত্ব দিতে চান কি না, এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আমার মনে হয়, এখন আমি এমনিতেই তা হয়ে গেছি। আমি কখনও এটা চাইনি। আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু যখনই আমি জানতে পারলাম, আমাদের দলের নেতারা হামলার শিকার হচ্ছেন, তাদের বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। আমি বলেছি, আমি তাদের হাত ছেড়ে দিতে পারি না।’
 
শেখ হাসিনার সাবেক প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, ‘আমি আমার দলের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের প্রায় সব মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আমাদের পূর্বপুরুষের বাড়িও পুড়িয়ে দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেটা দরকার আমি সেটাই করব। আওয়ামী লীগের এখনও লাখ লাখ অনুসারী রয়েছে, তারা রাতারাতি গায়েব হয়ে যেতে পারে না।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit