রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দুশ্চিন্তায় ফারিণ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যমে এ বিষয়ে ফারিণ বলেন, অভিজিৎ সেন পরিচালিত ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।

ফারিণ আরও বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের জন্য ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। সেটা নিয়েও একটু দুশ্চিন্তা হচ্ছে।
 
এ সময় আক্ষেপ করে অভিনেত্রী বলেন, আমার আসলে কপালটাই খারাপ। এখানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি আর ওখানে এখন থেকেই সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
 
হাতাশা প্রকাশ করে ফারিণ বলেন, বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্র চাই’ নামের টালিউড একটি সিনেমার কাজ অনেক সময় ধরেই আটকে আছে। আমার মনে হচ্ছে, ‘প্রতীক্ষা’ সিনেমার বেলাতেও তাই হবে।
 
প্রসঙ্গত, দেশের গন্ডি পেরিয়ে কলকাতাতেও এখন জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী ফারিণ। টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের নজরে পড়েন অভিনেত্রী। তাই ‘প্রতীক্ষা’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে সিনেমাটিতে কাজ করা নিয়ে সংশয় আর দুশ্চিন্তায় ভুগছেন ফারিণ। 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit