ডেস্ক নিউজ : শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার ( ১০ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২০