মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জাতি চিরদিন স্মরণ রাখবে: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনে জনগণের বিজয় হয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর মানুষের জন্য অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে।

শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা (বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা) যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এই জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকবো নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।

রিজভী বলেন, একজন মসজিদের ইমাম গায়েবানা জানাজা পড়ছিলেন, নামাজ শেষ হওয়ার আগেই তাকে টেনেহিঁচড়ে পুলিশ গাড়িতে তুলেছে। এগুলো নিশ্চয়ই এদেশের বিবেকবান মানুষের হৃদয় ব্যথিত হয়েছে। মহান আল্লাহতালা কখনো অন্যায় মেনে নেয়নি এইবারও অন্যায়কারীদের পতন হয়েছে।

এর আগে তিনি শহীদদের স্মরণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মাদ আব্দুল্লাহর দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় আরও উপস্থিত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ওলামা দলের সাবেব আহ্বানে মাওলানা শাহ নেছারুল হক, আহ্বায়ক মাওলানা সেলিম রেজা,সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী,ডিইউজের সহ সভাপতি রাশেদুল হক,সাবেক ছাত্রনেতা ওমর ফারুক কায়সার,ছাত্রদলের ডা. তৌহিদুল ইসলাম আউয়াল, রাজু  আহমেদ, ইমাম হোসেন, যুবদল নেতা সোহেল রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit