রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : ছাত্রজনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি।  শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের দাবিতে।  শেষ পর্যন্ত গণআন্দোলনের মুখে আর টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে কথা বলছেন তিনি।  

শনিবার রয়টার্সকে জয় বলেন, ‘খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন, আমরা অতীতকে ভুলে যাই। প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি—তা (জাতীয়) ঐক্য সরকার হোক, বা অন্য কিছু হোক।’

বৃহস্পতিবার নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন চান জয়।
তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে।’ 

গত ১৫ বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনসহ বিরোধী রাজনৈতিক দল দমনে বরাবরই বিশ্বমাধ্যমে খবরের শিরোনাম হন শেখ হাসিনা।  প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়ায় নির্বাচনে আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধীজোটগুলো। কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ।  সমালোচকরা তার শাসনকে স্বৈরতন্ত্রের সাথেও তুলনা করেন।  

কিন্তু সরকার পতনের পর উল্টো সুর জয়ের কণ্ঠে। তিনি এখন চান, বিএনপির সঙ্গে আলোচনা এবং সমাঝোতার পথ। 

জয় আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি। আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি।  আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি।’

নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জয়ের ভাষ্য, ‘এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায়, হয়তো রাজি হব। বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব।’

রয়টার্সের এই সাক্ষাতকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেননি বলেও দাবি করেন জয়।  যদিও এর আগে ডয়চে ভেলের সঙ্গে অন্য এক সাক্ষাতকারে জয় বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে বাধ্য হয়েছেন। 

অপর এক বক্তব্যে জয় আরও বলেছিলেন, বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বার বার অপমান করেছে। সুতরাং এখন আমরা, বিশেষ করে আমার মা আর রাজনীতি করবেন না। কিন্তু এমন বক্তব্যের পর দিনই বিপরীত কথা বলেন তিনি।  বলেন, আওয়ামী হারিয়ে যাওয়ার দল না, আবার ঘুরে দাঁড়াবে। এমনকি নেতাকর্মীদের শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি। 

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit