বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ন্যায়-নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে: ড.আব্দুল মঈন খান 

মো: সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৭১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মাটির অধিকার পুণরায় এদেশের মানুষের কাছে ফিরে এসেছে, নিয়ম- শৃঙ্খলা এবং ন্যায়-নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পলাশের ঘোড়াশাল ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকায় ছাত্র-জনতার শান্তি মিছিলের সময় তিনি একথা বলেন।নরসিংদী ২ (পলাশ) আসনের সাবেক সাংসদ ও বিএনপির সাবেক এই মন্ত্রী মঈন খান আরও বলেন, আমরা শান্তি চাই, মুক্তি চাই। এবারের মুক্তি ছাত্র-জনতার হাত ধরে হয়েছে। নতুন প্রজন্মের কাছে ঠান্ডা মাথায় এগিয়ে চলার অনুরোধ করছি। অবিলম্বে দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাংখা পূরণ করবে। 

শান্তি মিছিলটি ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে শুরু হয়ে ঘোড়াশাল পৌর শহর ঘুরে পলাশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন মিল্টন, জেলা বিএনপি নেতা বাবুল সরকার, আকবর হোসেন, শাহজাহান মল্লিক, ঘোড়াশাল পৌর বিএনপির সহ সভাপতি আলম মোল্লা, উপজেলা  যুবদলের সভাপতি নেসার খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়। 

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit