শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল লতিফের চিকিৎসায় অর্থ সংগ্রহে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা বাবা ও বড়ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেই ঠাকুরগাঁও পৌর ভবন থেকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন মির্জা ফয়সাল আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করার বিবেচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ‘আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫ ইতিহাস গড়লেন রশিদ খান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস

নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরালেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের ২ নম্বর রেলগেট, চাষাড়া চত্বর, কালিরবাজার, খানপুর, মেট্রো সিনেমা হল মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শত শত শিক্ষার্থীকে। এসময় শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাতে এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী সড়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ মানুষ তাদের প্রশংসা করে ধন্যবাদ জানান। পাশাপাশি পরিহরন চালকরাও নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন।

শিক্ষার্থীরা জানান, বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ফলে মানুষের ভোগান্তি দূর করত তারা যানজট নিরসনে নিজ উদ্যোগে রাস্তায় নেমে শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই ভূমিকা ও জনসেবামূলক কাজের প্রশংসা করছেন যাত্রীসাধারণ, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, শিক্ষার্থীরা নিজ থেকে এই দায়িত্ব নেয়ায় সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। তারা অত্যন্ত সফলভাবে ট্রাফিক ব্যবস্থাপনার কাজটি করেছে। সাধারণ মানুষ, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। সবাই ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলতে বাধ্য হচ্ছেন। ফলে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit