শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

মিমির মন খারাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ঢালিউড নায়ক শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেছেন তিনি।

‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি দুই বাংলাতেই হইচই ফেলে দিয়েছিল। জুন মাসের শেষ দিকে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছিল গানটি। গানটির লিপসিং করেছিলেন মিমি। গানটির সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন মিমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তার এক পোস্ট ভাবিয়ে তুলেছে ভক্তদের। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘দিনের শেষে, কেউ জানতেও পারে না নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য কতটা বাধা পার করতে হয়। কতটা আত্মত্যাগ করতে হয়। কত কি হারাতে হয়।’

এসব দেখে ধারণা করা যায়, কোনো কারণে ভীষণ মন খারাপ এই অভিনেত্রীর। সেখানে তিনি আরও লিখেছেন, ‘প্রত্যেক দিন কতটা চাপের মধ্যে থাকতে হয়। তাই এটা মাথায় রাখতে হবে, নিজেকেই সবকিছু করতে হবে। সেটা যাই হোক না কেন।’

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit