শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম

বহু বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, প্রতিক্রিয়া শুভশ্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বিনোদন ডেস্ক : প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি।

‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্যের ঘরে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় এই নির্মাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit