শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সালমানের সঙ্গে ভিডিওতে দেখে যা বললেন সনু নিগম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশক থেকেই বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও প্রখ্যাত সংগীতশিল্পী সনু নিগমের পেশাগত রসায়ন বেশ চমৎকার।

‘জানে ক্যায়া হুয়া হ্যায়’-এর মতো বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা জুটি হয়ে। যদিও ২০১০ সালের প্রথম দিকে অভিনেতাদের নিজস্ব ছবিতে গান গাওয়ার প্রবণতা নিয়ে দুজনের মধ্যে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে ঠিক সেই সময়ে মুক্তি পেয়েছিল ভাইজানের ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি।  প্রযুক্তির যুগে সামাজিক মাধ্যমে কোনটি সত্য, আর কোনটি এডিটিংয়ের কারসাজি, তা বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। 

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা প্রযুক্তির এই অপব্যবহারের শিকার হলেন গায়ক সোনু নিগম ও অভিনেতা সালমান খান। ভাইজানের গাওয়া গান শুনে সনু নিগম নানারকম বিভ্রান্তিকর অভিব্যক্তি দিচ্ছেন এমন একটি ভিডিও সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সালমান খানের গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি চলার সময় কপালে হাত দিয়ে, আবার কখনো চোখ বন্ধ করে মাথা নাড়ছেন সনু। দেখে মনে হচ্ছে, সালমানের গায়কী শুনে যেন তিনি রীতিমতো বাকরুদ্ধ! বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় হাস্যরসের সৃষ্টি হলেও গায়কের দাবি— এটি সম্পূর্ণ প্রযুক্তিগত বিকৃতি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডলে আসল সত্য প্রকাশ করে সোনু নিগম লিখেছেন— এটি একটি পাকিস্তানি প্রতিভাবান তরুণীর গান শোনার সময় ধারণ করা তার বাস্তব প্রতিক্রিয়া ছিল। অসাধু উদ্দেশ্যে সেই মূল ভিডিও থেকে কেটে সালমানের ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে এ সংগীতশিল্পী বলেন, ইন্টারনেটে অপ্রত্যাশিত কিছু ঘটবে— এটাই স্বাভাবিক। হঠাৎ এই সম্পাদিত ভিডিওটি আমার চোখে পড়ল। এটি মূলত একজন খুদে পাকিস্তানি গায়িকার গান উপভোগ করার মুহূর্ত ছিল, যাকে ভুলভাবে সম্পাদনা করে প্রচার করা হচ্ছে বলে জানান সনু নিগম।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit