শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

৪৫ সেকেন্ডের পর এবার ৫ মিনিটের ভিডিও ভাইরাল, ফের আলোচনায় পাভেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

বিনোদন ডেস্ক : ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। এর আগে ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার তার আরও একটি প্রায় পাঁচ মিনিটের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। নতুন ভিডিওটি নিয়েও নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলের উপস্থিতি দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করা হচ্ছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কিংবা এটি কবে, কোথায় ধারণ করা হয়েছে- এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানিয়েছিলেন, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
এরই মধ্যে নতুন করে প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ায় পাভেলকে ঘিরে আলোচনা আরও বেড়েছে। তবে ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত পাভেলের নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হন তিনি।

পরে অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit