শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা ‘জওয়ান’ সিনেমায় বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরেই আত্মপ্রকাশ করেন। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। জওয়ান ছবিটি বক্স অফিসে সুপার হিট। 

এ অভিনেত্রীর মনে শাহরুখের জায়গা হয়নি। কিন্তু তার মন জুড়ে রয়েছেন ভাইজানখ্যাত সালমান খান। সম্প্রতি এ দক্ষিণী অভিনেত্রী সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন তার মনের ভালোবাসার কথা।

সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে— ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থিরচিত্র। নিচে সংলাপ— ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ সঙ্গে বাজছে ছবির জনপ্রিয় গান— ‘দিল দিওয়ানা, বিন সজনাকে মানে না…’। নয়নতারা জানিয়েছেন, তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন।

নয়নতারা ছবির ক্যাপশনে লিখেছেন— ‘তারা দুজন এবং এই ছবিটি বিশুদ্ধ ভালোবাসা।’ সঙ্গে রয়েছে দুটি ভালোবাসার ইমোজি। বোঝাই যায়, নয়নতারা একজন সালমানভক্ত।

নয়নতারা এই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন সালমান খানের প্রতি তার অনুরাগের ভালোবাসা। ২০২২ সালে নয়নতারা-চিরঞ্জীবীর সিনেমার ‘গডফাদার’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড ভাইজান। সেই সময় নয়নতারা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন— ‘সবাই সালমান স্যারকে ভালোবাসেন, আর কেন ভালোবাসেন তার একটি দৃষ্টান্ত হতে পারে এ সিনেমাটি। ধন্যবাদ, আপনার বিস্ফোরক অভিনয় এ সিনেমাকে আরও বড় করে তুলেছে।’

শুধু নয়নতারাই নন, সম্প্রতি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির গানই নিজের গাড়িতে বাজিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। ‘আ যা শাম হোনে আয়ি…’ গানের সঙ্গে তিনি লিখেছিলেন নব্বইয়ের দশকের স্মৃতিমেদুরতার কথা। ঘটনাচক্রে প্রিয়াংকা ও নয়নতারা— দুজনেই নব্বইয়ের দশকে কাটিয়েছেন তাদের শৈশব। প্রিয়াংকার জন্ম ১৯৮২ সালে, আর নয়নতারার ১৯৮৪। কিন্তু এতগুলো বছর পরও প্রায় একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান।

 

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit