মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

নোয়াখালীতে পুলিশ সার্কেল ও ভূমি অফিসে অগ্নিসংযোগ-ভাংচুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বিকেল ও সন্ধ্যার দিকে অগ্নিসংযোগ ও ভাংচুরের এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।  

কয়েক প্রত্যক্ষদর্শী জানায়, রোববার বিকেল ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল অতর্কিতভাবে বেগমগঞ্জ উপজেলা (ভূমি) কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসে থাকা ল্যাপটপ ও ডেস্কটপ লুট করে নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের আরেকটি দল নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যাললে হামলা চালায়। এরপর তারাও সেখানে ভাংচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই আন্দোলনকারীরা সরে যান।

বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আমি শুনেছি কার্যালয়ে আগুন দিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ গুলো নিয়ে গেছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।    

জানতে চাইলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজিব অগ্নিসংযোগ করার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে তারা দিন দফা থানায় আক্রমণ করে। পরবর্তীতে সার্কেল অফিসে গিয়ে তারা কাগজ পত্রে অগ্নিসংযোগ করে।  

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit