সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :শিক্ষার্থী হয়রানী বন্ধ ও সারাদেশের রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারে দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপি কর্মসুচীতে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সদস্য সামছুল আলম খান প্রমুখ।বক্তারা বলেন, সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনগনের ওপর আইনবিরোধী নিপিড়ন-নির্যাতন ও অহেতুক হয়রানি বন্ধ এবং রাজপথ থেকে সরকারি পেটোয়া বাহিনী প্রত্যাহারের দাবী জানাই। পেটোয়া বাহিনী দিয়ে কোনদিন যৌক্তিক আন্দোলন বন্ধ করা যায়না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষার্থীদের রক্ত ঝড়–ক আমরা চাইনা। অহেতুক মিথ্যা মামলা বন্ধ সহ শিক্ষাঙ্গন খুলে দেয়ার দাবী জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit