শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি আল-মারজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এটা সরাসরি আঘাত হেনেছে। লেবাননের রাজনৈতিক দল ও প্যারামিলিটারি গ্রুপটি টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে। 

হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ মঙ্গলবার বৈরুতে ইসরায়েলের হামলায় সিনিয়র সামরিক নেতা ফুয়াদ শুকর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন। 

এদিকে ফ্রান্স ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত তেহরান ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে’ তাদের নাগরিকদের ইরান ত্যাগ করা উচিত।

তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এটা আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। 

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit