বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥

মারা গেছেন ভারতের ক্রিকেটের দ্য গ্রেট ওয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭১ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য গ্রেট ওয়াল’ খ্যাত আংশুমান গায়কোয়াড়। বারোদার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকাবস্থায় মারা যান তিনি। 

মুম্বাইয়ে জন্ম নেওয়া গায়কোয়াড় ভারতের হয়ে ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ৪০টি টেস্ট খেলেছেন। ওয়ানডেও খেলেছেন ১৫টি। তারপর নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হওয়া ভারতীয় দলটির কোচও ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ।    

ব্যাটার হিসেবে ৭০ টেস্টে গায়কোয়াড়ের সংগ্রহে ছিল ১ হাজার ৯৮৫ রান। সর্বোচ্চ স্কোর ২০১। যেটা ১৯৮২-৮৩ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন। ৬৭১ মিনিট ব্যাট করে অসামান্য ধৈর্য্যের পরিচয় দিয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তখন সেটাই ছিল শ্লথ গতির ডাবল সেঞ্চুরি। 

হেলমেট ছাড়া গতিময় বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতেন। তাই রাহুল দ্রাবিড়কে ‘দ্য ওয়াল’ বলা হলেও রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য গায়কোয়াড়কেই শুরুতে এই নামে ডাকা হতো। স্মরণীয় ইনিংস আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। জ্যামাইকায় মাইকেল হোল্ডিংদের আক্রমণের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলেছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit