শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার নওগাঁর পত্নীতলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  ৫২-তে ভাষা পেলেও নাগরিক অধিকার আজও অধরা: শফিকুর রহমান পারফরম্যান্সে হতাশ ‘দেশে ফিরতে চান না অস্ট্রেলিয়ানরা’ মহান শহিদ দিবস উপলক্ষে নরসিংদীতে বইমেলার উদ্বোধন  একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শিক্ষা খাতে চীন ও পাকিস্তানের সমঝোতা চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও চীন।  পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পাইডি) এবং চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চীনের উরুমচি শহরের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পাইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে

অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন পাইডির উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ। আলোচনায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সক্ষমতা উন্নয়ন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। ড. জাভেদ এই সমঝোতা স্মারককে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit