শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সাইবার সিকিউরিটি ও ফিজিক্যাল নিরাপত্তা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হবে। আধুনিকায়নের পাশাপাশি সাইবার সিকিউরিটি ও ফিজিক্যাল নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অব্যাহত উন্নয়নের ফলে জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশীয় উৎস হতে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। এখন সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। ১০০ কূপ খননের কর্মপরিকল্পনা দ্রুত গ্রহণ ও টাইম লাইন নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন করা বাঞ্ছনীয়।

তিনি বলেন, সম্মিলিত ও সমন্বিত উদ্যোগে প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। প্রয়োজনে সমান্তরালভাবে অনেকগুলো কাজ একত্রে করলে দ্রুততার সঙ্গে সাফল্য পাওয়া যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নূরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো: আমিন উল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর সংস্থা ও কোম্পানির প্রধানগণ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit