শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

কাঁচামরিচ ছাড়াও যে কয়েকটি উপায়ে রান্না করা যায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কাঁচামরিচ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। কিন্তু বর্তমানে নানা অজুহাতে দেশে কাঁচামরিচের দাম বেড়েই চলছে। আর কাঁচামরিচের এই ঊর্ধ্বগতির বাজারে এক পদ্ধতি উদ্ভাবন হয়েছে, যেখানে কাঁচামরিচ ছাড়াই রান্নার কিছু পদ্ধতি নিম্নে দেওয়া হলো। চলুন জেনে নিই কাঁচামরিচ ছাড়াই কীভাবে সুস্বাদু খাবার রান্না করা যায়। 

পেঁয়াজ ও রসুন দিয়ে রান্নায় মজাদার ঝাল স্বাদ আনা যায়। আদার ব্যবহারে রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে সাহায্য করে। আর সরিষা বাটা বা সরিষার তেল ব্যবহার করে ঝাল স্বাদ আনা যায়। আপনি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করুন। এতে রান্নায় ঝালের স্বাদ পাবেন। এ ছাড়া এক ধরনের মিষ্টি মরিচ পাউডার পাওয়া যায়। ঝাল না চাইলে পাপ্রিকা বা মিষ্টি মরিচ পাউডার ব্যবহার করতে পারেন। আপনি চাইলে গরম মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, আদা ও রসুন ব্যবহার করেও রান্নার স্বাদ বাড়াতে পারেন। আর ধনেপাতা কুচি কুচি করে কেটে রান্নার শেষে দিয়ে দিতে পারেন। এতে সুগন্ধ ও স্বাদ বাড়বে।

এ ছাড়া কারিপাতা দিয়ে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন। খাবারে সুগন্ধি পাবেন। মেথিপাতা ব্যবহার করে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন। আর টমেটো ব্যবহার করে রান্নায় টক-মিষ্টি স্বাদ আনতে পারেন। এবং লেবুর রস দিয়ে খাবারে টক-স্বাদ আনা যায়। এ ছাড়া কিছু কিছু রেসিপিতে আনারস ব্যবহার করে মিষ্টি স্বাদ যোগ করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit