রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির

এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না : বিজয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার থেকে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। ব্যাট হাতে করেছিলেন ৯০ রান।

পরে খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজয়। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এত রান করার পরও কি মনে হয়-আপনি আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন?

বিজয় এমন প্রশ্নের উত্তরে বলেন, এই প্রশ্নগুলো আসলে প্লেয়ারদের করা উচিত না। যেভাবে প্লেয়ারদের প্রশ্নগুলো ছুঁড়ে দেন, হ্যাঁ-না যেটাই বলি, সেটা আসলে নেগেটিভ ওয়েতে আসে। আপনাদের এই প্রশ্নগুলো অবশ্যই প্লেয়ারকে করা উচিত না।

তিনি আরও বলেন, যারা যে সিলেকশনে আছেন তাদের মাধ্যমে ন্যাশনাল টিমে আসি বা যে ওয়েতে আসি, সে ওয়েতে বলা উচিত। সেগুলো প্রশ্ন করাটা আমার মনে হয় না একটা প্লেয়ারের আসলে হ্যাঁ না অ্যান্সার থাকে। আমি আসলে এ ব্যাপারে অবগত নই।

তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। তিনি বলেন, টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৪/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit