বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আজ গণভবনে ১৪ দলীয় জোটের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলীয় নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তিকে নির্মূলে করা প্রয়োজন। ১৪ দলের এই সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়, জামায়াত-শিবির গোষ্ঠী অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামায়াত-শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি জানান, ১৪ দল মনে করে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সাথে নেতারা আশা করেন, কোনো নিরপরাধ শিক্ষার্থী ও মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে।

এক প্রশ্নের জবাবে ১৪ দলের অন্যতম ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন,‘সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটা বাস্তবায়ন করবেন।’

সূত্র : বিবিসি

কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২৪/রাত ৯.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit