সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

চীনের সঙ্গে সম্পর্ক ‘পুনরায় চালু’র অঙ্গীকার ইতালির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই বছর আগে ইতালির ক্ষমতায় আসা প্রধামন্ত্রী মেলোনি এই প্রথম চীন সফরে গিয়েছেন। পাঁচ দিনের এ সফরকালে সোমবার (২৯ জুলাই)  বিকেলে রাজধানী বেইজিংয়ে দিয়াওয়ুথাই রাষ্ট্রীয় অতিথিশালায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

সাক্ষাতে তিনি বলেন, বিশ্বে বিভিন্ন উত্তেজনাপূর্ণ বিষয় সামাল দেয়ার ক্ষেত্রে চীন এক ‘গুরুত্বপূর্ণ আলোচক’ দেশ। অন্যদিকে, শি’ও বেইজিং এবং রোমের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, সহনশীলতা, পারস্পারিক আস্থা ও সম্মানের প্রশংসা করেন। মেলোনি এর আগে রোববার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সেখানে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে তিন বছরের একটি কর্মপরিকল্পনায় স্বাক্ষর করেন তিনি।

এরপর প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৈঠক শেষে মেলোনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অনিরাপত্তা বাড়ছে। আমি মনে করি এই পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চীন নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ আলোচক। শান্তির নিশ্চয়তা পেতে এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুই দেশকেই একযোগে ভাবনা-চিন্তা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। চীনের আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) চুক্তি সই করা একমাত্র পশ্চিমা দেশ ছিল ইতালি। কিন্তু ওই সময় দেশটির এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো।

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit