মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ইন্টারনেটের ধীরগতির কারণ জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১২০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এ বিষয়ে সোমবার (২৯ জুলাই) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিবিএ) সভাপতি ইমদাদুল হক সংবাদমাধ্যমকে বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। তবে গতি অনেক স্লো।

কী কাণে গতি কম, জানতে চাইলে তিনি বলেন, ‘ইন্টারনেট সার্ভিস চালুর পর ১০ দিন গুগলের ক্যাশ সার্ভিস অর্থাৎ গুগল বা গুগল রিলেটেড জি-মেইল, ইউটিউব এগুলো বন্ধ ছিল। এসব সার্ভার আপডেট হতে ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে। এতে আমাদের যে প্রধান আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সেখানে এসে চাপটা পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আবার ফেসবুক, ইউটিউবসহ যেসব সার্ভিস বন্ধ আছে সেগুলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) দিয়ে চালানো হচ্ছে। এ কারণেও আমাদের আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রচুর চাপ পড়েছে। তাই অনেক জায়গায় মোবাইল ইন্টারনেট স্লো পাচ্ছে।’
কবে নাগাদ এ পরিস্থিতির উন্নতি হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। স্বাভাবিক সময়ে এই সার্ভারগুলো ঠিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে।’এদিকে সকাল থেকে ঢাকার অনেক এলাকায় মোবাইল ইন্টারনেট পাচ্ছিলেন না অনেক গ্রাহক। এতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ জানান, মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit