শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

খুশকিমুক্ত চুল পেতে চাইলে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

লাইফস্টাইল ডেস্ক : খুশকি হলো মাথার ত্বকের মরা কোষ। মানব শরীর থেকে এমন মরা কোষ ঝরে পড়তে থাকে। তবে তা খালি চোখে দেখা যায় না। অন্যদিকে মাথার ত্বকে প্রতিনিয়তই নতুন নতুন কোষ তৈরি হয়। পুরনো কোষ ঝরে পড়ে। একে একটি প্রাকৃতিক চক্রও বলা চলে। কিন্তু সমস্যা তখনই হয়, যখন এই মরা কোষ ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়। একে বলে খুশকির সমস্যা।

যাদের ত্বক শুষ্ক, তারা একটু বেশিই  খুশকির সমস্যায় ভোগেন। খুশকি পুরোপুরি নির্মূল করা কঠিন। এ সময় মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখাই উপযুক্ত দাওয়াই। এতে কার্যকর ফলাফলও পাওয়া যাবে।

নিয়মিত শ্যাম্পু করা

মাথার ত্বক পরিষ্কার করতে চাই শ্যাম্পু। কিন্তু প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। কুসুম গরম পানিতে সারা রাত রিঠা ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চুল পরিষ্কার করে নিতে পারেন। 

আধা কাপ মৌরি ও ১ কাপের তিন ভাগের এক ভাগ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরে মৌরি ও মেথির ঘন মিশ্রণ তৈরি করে নিন। এতে দিন সামান্য মেথি ও মৌরি ভেজানো পানি। মিশ্রণটি মাথার ত্বকে ব্যবহার করে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিলে খুশকি অনেকটাই কমবে।

চুল আঁচড়ালে কমবে খুশকি

চুল আঁচড়ানোর সঙ্গে খুশকি কমার সম্পর্ক আছে। কিন্তু নিয়ম হতে হবে সঠিক। মাথা নিচু করে সব চুল উপুড় করে সামনে নিয়ে আসুন। এবার চিরুনি দিয়ে ঘাড়ের দিক থেকে চুল আঁচড়ে কপালের দিকে আনুন। এতে খুশকি কমে আসবে অনেকটাই।

লেখা : উম্মে হানি

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit