শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

‘শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : শাফিন আহমেদের চলে যাওয়ায় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। সবাই জনপ্রিয় এই গায়ককে নিয়ে স্মৃতিচারণ করছেন সমাজ মাধ্যমে।

পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া।’তিনি আরও লিখেছেন, ‘প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারা জীবন।’

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। তিনি মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি। সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এ গায়ক। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন।

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit