সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল পর্যন্ত ববিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়েছেন ঢালিউডের কিংবদন্তি নায়িকা ববিতা। শুধু তাই নয়, টানা চার দিন হাসপাতালে তিনি। তবে এখন আর ভয়ের কিছু নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি এখন করোনা নেগেটিভ। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরে যান। আপাতত সুস্থ আছেন তবে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ববিতা। এ খবর বার্তা২৪.কমকে জানিয়েছেন তার ছোট বোন জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা।

তিনি জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন আপা। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ হওয়ার খবরটি। কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৮ জুলাই ববিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

ফরিদা আক্তার ববিতা


চম্পা আরও বলেন, ‘এমনিতে দেশের সার্বিক অবস্থা ভালো নয়। এর মধ্যে আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা (প্রখ্যাত নায়িকা সুচন্দা) ও আমরা মিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। টানা চার দিন থাকার পর করোনা নেগেটিভ রেজাল্ট আসে।’

ববিতা, সুচন্দা, চম্পা- ঢালিউডের তিন কন্যা


ববিতার একমাত্র ছেলে অনিক বেশ কয়েক বছর ধরেই কানাডায় থাকেন। পড়াশোনা শেষে সেখানেই চাকরি করছেন। ছেলের কাছে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় পর সেখানে যান ববিতা। এর মধ্যেও কানাডায় যাওয়ার কথা ছিল। কিন্তু এই অসুখের কারণে টিকিট বাতিল করতে হয়েছে তাকে। 

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তিনি আটবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন। তার অভিনীত অসংখ্য চলচ্চিত্র কালজয় করেছে। তবে দীর্ঘদির তিনি চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে আছেন। মনের মতো চরিত্র পাননি বলে আর অভিনয় করেননি এমনটিই জানান সবসময়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit