সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু : কড়া প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তফা মোহাম্মদ আবু আরা নামে পশ্চিম তীরের এক হামাস নেতার মৃত্যু ঘটেছে। এটা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাবন্দীবিষয়ক বিভাগ এবং প্যালেস্টাইন প্রিজনার’স ক্লাব যৌথ বিবৃতিতে জানায়, ৬৩ বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত অক্টোবরে অসুস্থ অবস্থায় গ্রেফতার হওয়া আবু আরার ওপর আটক থাকা অবস্থায় নির্যাতন চালানো হয়েছিল এবং তাকে অনাহারে রাখা হয়েছিল।

হামাস তাদের বিবৃতিতে আবু আরার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করে। হামাসের মতে, ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, যা তার মৃত্যুর কারণ।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে বন্দীদের ওপর প্রতিশোধমূলক নির্যাতনের অভিযোগ করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক আইন মেনেই বন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit