সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

আমার কল্পনার চেয়েও বড় ক্লাব বার্সেলোনা: ফ্লিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩-২৪ মৌসুমটা পুরোদস্তুর ব্যর্থভাবেই শেষ হয়েছে বার্সেলোনার। আগের মৌসুমটা (২০২২-২৩) লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর সবশেষ মৌসুমটা শিরোপা শূন্যভাবে কাটাতে হয় কাতালানদের। এতে জাভি হার্নান্দেজকে প্রধান কোচের পদ থেকে ছাঁটাই করে বার্সা। পরে তার পরিবর্তে কাতালানদের দায়িত্ব পান বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো কোচ হানসি ফ্লিক। 

গত ২৯ মে বার্সার কোচের দায়িত্ব পেলেও আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বের সবকিছু বুঝে নেন ফ্লিক। এরপরই জানিয়েছেন নতুন এই দায়িত্বের রোমাঞ্চ নিয়ে তার অনুভূতি। বার্সার ইতিহাস নিয়ে অনেক আগে থেকেই জানতেন এই জার্মান কোচ। তবে বার্সেলোনা ফ্লিকে কল্পনার চেয়েও যেন অনেক বড় ক্লাব। 

দায়িত্ব বুঝে নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিক বলেন, ‘প্রথম সেকেন্ড থেকেই আমি এটা অনুভব করছি। (বার্সেলোনা) অবিশ্বাস্য একটা ক্লাব। আমার কল্পনার চেয়েও অসাধারণ এবং বড়।’বার্সেলোনাকে সবচেয়ে বড় ক্লাবের একটি বললেন ফ্লিক। তর্কসাপেক্ষে বললেন হয়তো সবচেয়ে বড় ক্লাবই। ‘আমার কাছে, বার্সেলোনা বড় ক্লাবগুলোর একটি, হয়তো সবচেয়ে বড় ক্লাব। শিরোপা জেতা… আসলে আপনি বড় ক্লাবগুলোর হয়ে কেবল জিততেই পারেন এবং এজন্যই আমি এখানে।’

আগের মৌসুমে হতাশা ভুলে ইয়ামাল-আরাউহোদের নিয়ে এগোতে চান ফ্লিক। এবং তার মতে কোচ হিসেবে তার প্রধান কাজ। ‘এটাই (সাফল্য এনে দেওয়া) আমার কাজ। আমি বার্সেলোনার কোচ এবং জানি, কী হতে পারে। অবশ্যই আমাদের লক্ষ্য ভালো খেলা…ভালোভাবে প্রস্তুত হওয়া।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit