রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কোটা আন্দোলনে হামলা, মামলা ও লঞ্চিতের শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কোটা সংস্কারের আন্দোলনে রোষানল পড়ে হামলা, মামলা ও লঞ্চিত হয়েছে ৬ জন সাংবাদিক। ৬ জনের মধ্যে ৩ জনের নামে মামলা, ২ জন সাংবাদিককে মারধর ও ১ জন সাংবাদিক লাঞ্চিত করা হয়েছে।

জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করেন এবং আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্চিত করা হয়। এর আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।

এদিকে ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দৈনিক মানবকন্ঠর সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামী করা হয়। 

এছাড়া সদরের একই ঘটনার একটি মামলায় সাব্বির আহমেদ লাভলু নামে এক সাংবাদিককে আসামী করা হয়েছে। ডেইলি ষ্টার’র লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় ও প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমরা সবাই বসে আলোচনা করে প্রতিবাদ কর্মসুচী দিবো।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলা ও মামলার আসামী করার বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit