সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

অভিষেকের সঙ্গে বোঝাপড়া নিয়ে যা বললেন ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সাতপাকে বাঁধা পড়েন ২০০৭ সালে। বলিউডের এই জুটি এতদিন ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানে ছিলেন অভিষেক বচ্চনও। ধরা পড়েছিলেন ফটোসাংবাদিকদের ক্যামেরায়। সেখানে ছিলেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই পারিবারিক ছবিতে জায়গা হয়নি তার। বেশ কিছু সময় পর মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে হাজির হন ঐশ্বরিয়া। যদিও বিয়ের মণ্ডপের কাছে একসঙ্গে বসেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। 

সামাজিকমাধ্যম সূত্রে জানা যায়, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের পরিবারে নাকি ভাঙন ধরেছে। এ নিয়ে তারকা দম্পতি কখনো মুখ খোলেননি ঠিকই, কিন্তু অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তারা একসঙ্গে প্রবেশ না করায় বিচ্ছেদের আলোচনা ঘনীভূত হয়েছে। বিয়ের পর থেকেই নাকি বিভিন্ন বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে তর্ক হতো ঐশ্বরিয়ার— এমন এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

তিনি বলেছিলেন— অভিষেকের সঙ্গে এমন বিষয় নিয়ে তার তর্ক হয়, যা কেউ কখনো জানতেও চাইবেন না। তা ছাড়া এ বিষয়টি খুবই ব্যক্তিগত বলেও মনে করেন তিনি। তবে কথোপকথন যত এগিয়েছে, ঐশ্বরিয়া তার সঙ্গে অভিষেকের বোঝাপড়া নিয়ে কথা বলেছেন। সাবেক এ বিশ্বসুন্দরী সেই পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন— আমাদের দুজনেরই মতামত খুব জোরালো। তবে তর্ক করা ও আলোচনার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা আমরা ক্রমশ শিখছি। সেই জন্য বিনয়ের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন তারা। তবে সেটি অনেক সময়ে তর্কের রূপ নেয়।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit