সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আদিবাসীদের অধিকার নিয়ে কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে কানাডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ এর সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার উন্নয়নে আদিবাসী সংগঠনের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মোরশেদ আলম এর সঞ্চালনায় উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনছারী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এডভোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর আদিবাসী ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেস গৌড়, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার প্রমুখ। এছাড়া উক্ত কর্মশালায় দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের আদিবাসী নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় আদিবাসী নেতারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাহাড়ী আদিবাসীদের ভুমিকাও কম ছিলনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। আমরা আমাদের অধিকার চাই। আমদের জন্ম থেকে শিক্ষা ও কর্মজীবনে প্রতিনিয়তই ব্যপক প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হতে হয়, যা মানুষ হিসেবে চরম বেদনাদায়ক। আমরা আমাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বঞ্চিত রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের অধিকার নিশ্চিত করুন।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit