সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

আমার জীবনে কোনো পুরুষ নেই: সুস্মিতা সেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : গত দুই বছর ধরেই সিঙ্গেল আছেন। তেমন কিছুই ঘটেনি বলে জানান একসময়ের আলোচিত বাঙালি সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন বলিউড অভিনেত্রী। 

ললিতের সঙ্গে প্রেম অস্বীকার করে সাবেক রোহমান শলের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। এরপরই নেটিজেনদের ধারণা— সুস্মিতার জীবনে পুরোনো প্রেমই আবার নতুন করে ফিরেছে। 

সুস্মিতা বলেন, ‘আমার জীবনে কোনো পুরুষ নেই। বহুদিন ধরেই আমি সিঙ্গেল আছি। সেটিও প্রায় দুই বছর হয়ে গেল। ২০২১ সাল থেকে আমি কোনো সম্পর্কে নেই। আমার জীবনে কিছু অবিশ্বাস্যরকম চমৎকার মানুষ আছে, যারা আমার বন্ধু। তারা সবাই একমুহূর্তের জন্য অপেক্ষা করছেন, কখন আমি ওদের ফোন করে বলব— দেখ, আমি গাড়ি বের করছি, পেছনের সিটে বসো। আমরা গাড়ি চালিয়ে গোয়ায় ঘুরতে যাব।’

সুস্মিতা আরও বলেন, ‘এ মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ— আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম, আর সেটি ছিল অনেকটা লম্বা সময়।’
 রোহমান শল সম্পর্কে তিনি বলেন, ২০২১ সালের ডিসেম্বরে তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় দুজনকে। সে বিষয়ে সুস্মিতা বলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধুই রয়েছি! সম্পর্ক অনেক আগেই শেষ, শুধু ভালোবাসা রয়ে গেছে।’  

এ সাবেক বিশ্বসুন্দরী বলেন, তিনি সম্পর্ক ভাঙলেও সেটা নিজের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে দেন না। সম্পর্কের ক্ষেত্রে নিজের অনেকটা দিয়ে দেন। ভালোবাসা, যত্ন, এনার্জি থেকে শুরু করে সেই ব্যক্তিকে নিজের বাড়িতেও নিয়ে যান, তার সন্তানদের জীবনেও প্রবেশ করতে দেন। তবে যখন বুঝতে পারেন সম্পর্কটি তার জন্য বিষাক্ত হয়ে উঠছে, তখন কোনো অনুশোচনা এবং অপরাধবোধ ছাড়াই সেখান থেকে দূরে চলে যান। 

সুস্মিতা বলেন, সততা শ্রদ্ধার সমান। যদি কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই নকল আবেগ তিনি ধরে রাখতে চান না। তার জীবনের সবটা জুড়ে আছে, মেয়েদের জন্য কী ভালো হতে পারে, সেটিই।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit