শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কেন ক্লান্ত প্রিয়াঙ্কা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : তারকাদের জীবন আলোয় ভরা। মুখের উপর টানা থাকে রূপের পর্দা, মেকআপ আঁকা মুখে ঢাকা পড়ে সব। সেই পর্দার বাইরে হাসতে হাসতে ভেতরে কখন তারা ক্লান্ত হয়ে পড়েন বোঝাই যায় না। একটা সময় পর্যন্ত তারকাদের ক্লান্তি ভক্ত, অনুরাগীদের সামনে প্রকাশ করা ছিল নিষিদ্ধপ্রায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম সেই বিভেদ অনেকখানি ঘুচিয়ে দিয়েছে। তারকারা নিজের মনের কথা অনেক সময়েই প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। চেনা ছকের বাইরে, রূপটান ছাড়া নরম মুখের ছবিও প্রকাশ করেন তারা। প্রকাশিত হয়ে পড়ে ছোটখাটো চোট-আঘাত। কখনও তা শরীরের, কখনও মনের।

এমন পরিবর্তন যে তারকাদের পক্ষে সুবিধাজনক, এর আগেই তার প্রমাণ মিলেছে হিনা খানের সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রীর অসুস্থতার পর থেকেই তাকে মনোবল জুগিয়ে চলেছেন অনুরাগীরা। অভিনেত্রীও অসুস্থতার নানা পর্যায়ে নিজের পরিস্থিতি ভাগ করে নিচ্ছেন তাদের সঙ্গে, হয়তো মনের ভার হালকা করছেন!

এবার প্রিয়াঙ্কা চোপড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিলেন তার ক্লান্তির কথা। আজ বৃহস্পতিবার সকালে একটি ছোট ভিডিও তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, একেবারে মেকআপ ছাড়া মুখ, অগোছালো চুল, চোখে ঘুম ঘুম ভাব। প্রিয়াঙ্কা যে ক্লান্ত তা বোঝাতেই যেন একবার কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করে নেন তিনি। আসলে প্রিয়াঙ্কা গাড়ি চড়ে যাচ্ছিলেন কোথাও। এই ভিডিওর উপরেই ‘হ্যাশট্যাগ’ দিয়ে তিনি লিখেছেন, ‘অনুপ্রাণিত থাকুন’। এর পাশে শক্তির প্রতীক হিসাবে একটি বাইসেপের ইমোজি। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আজ এটা অনুভব করলাম’।

কী হয়েছে প্রিয়াঙ্কার? শারীরিক ক্লান্তি, নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী! ভিডিও পোস্ট করার পরই অনুরাগীরা তাকে ভরিয়ে দিয়েছেন অনুপ্রেরণামূলক মন্তব্যে। কেউ বলেছেন, ‘আপনিই সেরা…’, আবার কেউ বলেছেন, ‘আপনি যথেষ্ট শক্তিশালী নারী।’

প্রিয়াঙ্কা এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়ায়। তার পরবর্তী ছবি ‘ব্লাফ’-এর শুটিং চলছে। অভিনেত্রীর সঙ্গেই রয়েছে তাঁর ছোট্ট মেয়ে মালতী মারি চোপড়া জোনাস। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। সেই ছবিও তিনি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit