সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

কমলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থী পাগল’বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবার তাকে সমালোচনায় বিদ্ধ করলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনের প্রস্থানের পর বুধবার প্রথম সমাবেশে কমলাকে ‘উগ্র বামপন্থী পাগল’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

তিনি বলেন, “কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং শিশুদের ‘মৃত্যুদণ্ড’ এর পক্ষে ছিলেন।”

ট্রাম্প উত্তর ক্যারোলিনায় এক সমাবেশে বলেন, “আমরা এটি হতে দিব না।”

এ সময় তিনি কমলা হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ করেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার চেয়ে বেশি বয়স্ক বাইডেনকেও আক্রমণ করেছিলেন। কিন্তু এখন তাকে মান্য করতে বাধ্য করা হচ্ছে। কারণ, বাইডেন নিজেকে সরিয়ে নেওয়ার পর তিনিই মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন।

ট্রাম্প বুধবার কমলা হ্যারিসকে লক্ষ্য করে বলেন, তিনি ‘বাইডেনের বিপর্যয়ের পিছনে অতি উদারনৈতিক চালিকা শক্তি।’ সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit