শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রাবাদাকে ছাড়িয়ে ওয়ানডে অভিষেকে বোলিংয়ে নতুন রেকর্ড স্কটিশ পেসারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচে ৬ উইকেট তোলার কীর্তি ছিল দুজনের। ক্যারিবীয় পেসার ফিডেল এডওয়ার্ডসের ও প্রোটিয়াদের তারকা পেসার কাগিসো রাবাদার। এর মধ্যে ১৬ রানে রাবাদার নেওয়া ৬ উইকেটের স্পেলটি এতদিন ছিল অভিষেকের সেরা বোলিং ফিগার। তবে নয় বছর পর সেই রেকর্ড এখন স্কটল্যান্ডের পেসার চার্লি কাসেলের দখলে।

সোমবার ওমানের বিপক্ষে ম্যাচে ২১ রানে ৭ উইকেট নেন তিনি। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগে রাবাদার রেকর্ডটি ছিল ২০১৫ সালে, মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ফোর্টহিল ক্যাসেলে বিশ্বকাপের লিগ টু-এর ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে স্রেফ ৯১ রান তোলে ওমান।

জবাবে ১৭ ওভার ২ বলে ৮ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্কটিশরা। কাসেল বোলিংয়ে আসার সময় ওমানের স্কোরবোর্ডে ছিল ২ উইকেটে ৪৯ রান। পরে নিজের স্পেলের প্রথম দুই বলেই দুটি উইকেট নেন তিনি। এক বল বাদে নেন আরও একটি। এতেই প্রথম ওভারে কোনো রান দিয়ে কাসেল উইকেট তুলেছিলেন তিনটি। পরে শেষ পর্যন্ত ৫ ওভার ৪ বলে ২১ রানে নেন ৭ উইকেট। 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit