বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতারের ২ দিনের রিমান্ড মঞ্জুর 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

জালাল আহমদ, আদালত প্রতিবেদক : ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক  এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির আহবায়ক  আখতারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর মুখ্য আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।

এর আগে  দুপুর আড়াইটায় মামলার রেকর্ড পর্যালোচনা করে আখতারের রিমান্ড মঞ্জুর হবে কিনা সেই আদেশ দেয়া হবে জানান এই বিচারক। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আখতার হোসেন  কে আটক করা হয়।আজ দুপুরে তাকে আদালতে হাজিরা করা হয়।কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কাজে বাধা প্রদান, ভাঙচুর সহ কয়েকটি অভিযোগ এনে সিএমএম আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে।

আদালতে আখতারের পক্ষে শুনানী করেন‌ এডভোকেট তাজুল ইসলাম।তার সাথে  ছিলেন ব্যারিস্টার জুবায়ের আহমদ ভুঁইয়া , এডভোকেট পারভেজ হোসেন, এডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, এডভোকেট আলী নেসার। এ সময় এডভোকেট  শিশির মুনীর ,এডভোকেট মুজাহিদুল ইসলাম,আখতার হোসেনের সহধর্মিণী আদালতে  উপস্থিত ছিলেন।

আদালতে আখতার হোসেনের  আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম জানান,”কোটা সংস্কার  আন্দোলনের সাথে আখতারের কোন সম্পর্ক নেই। তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী। চেম্বার থেকে ফেরার সময় তাকে পুলিশ আটক করে। তিনি রিমান্ড এর বিরোধিতা করে জামিন  প্রার্থনা করেন।”এ সময় আদালতের  বিচারক জানান, “মামলার রেকর্ড পর্যালোচনা করে আখতারের রিমান্ড মঞ্জুর হবে কিনা সেই আদেশ দেয়া হবে”।

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit