বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ইউরোর সেরা একাদশে নেই রোনালদো-এমবাপে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরো-২০২৪ এর সেরা একাদশে জায়গা হলো না ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর। মজার ব্যাপার হলো এই একাদশে জায়গা হয়নি সোনার বুট জয়ী ইংল্যান্ডের হ্যারি কেনেরও।

এবারের ইউরোতে খেলা ফুটবলারদের মধ্যে বাছাই করে সেরা একাদশ ঘোষণা করল আয়োজক উয়েফা। যে একাদশে আছেন ইউরো জয়ী স্পেনের ছয় খেলোয়াড়। ফাইনালে খেলা ইংল্যান্ডের আছেন মাত্র একজন ফুটবলার। ফ্রান্সের দু’জন ফুটবলার এবং জার্মানি ও সুইজারল্যান্ডের আছেন একজন করে।

এবারের আসরে সোনার বুট জিতেছেন ছয় খেলোয়াড়। ইংল্যান্ডের হ্যারি ইউরোর সেরা একাদশে জায়গা না পেলেও জায়গা পেয়েছেন সোনার বুট জয়ী অলমো ও মুসিয়ালা। এবারের ইউরো কাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ইয়ামাল এবং সোনার বল জিতেছেন রদ্রি।

গোলরক্ষক: মাইক মেইগনান (ফ্রান্স)
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (স্পেন), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), কাইল ওয়াকার (ইংল্যান্ড)
মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ (স্পেন), দানি অলমো (স্পেন), রদ্রি (স্পেন), নিকো উইলিয়ামস (স্পেন)
ফরোয়ার্ড: জামাল মুসিয়ালা (জার্মানি), লামিনে ইয়ামাল (স্পেন)।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit