শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

চৌগাছায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফি, সম্পাদক ইবাদৎ

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৬২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সকল ব্যবসায়ী সদস্যদের সর্বসম্মিতি ক্রমে এস এম শফিকুর রহমানকে সভাপতি ও সম্পাদক হাজী ইবাদৎ হোসেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি লিয়াকত আলী ও আরিফুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, সহ-সাধারণ সম্পাদক সিদ্দীকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক জি এম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন, অর্থ সম্পাদক রিয়াউল হক ডাবলু, দপ্তর সম্পাদক ধীরেন্দ্র নাথদে, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা, স্বাস্থ্য ও সমাজ সম্পাদক ডাঃ গোলাম মোস্তফা, আইনও বিচার সম্পাদক হাসান রেজা, শিক্ষা সংস্কৃতি সম্পাদক জাহিদ হাসান, ধর্ম সম্পমাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রোকনুজ্জামান, নির্বাহী সদস্যগণ হলেন শেখ আনোয়ার হোসেন, মাসুদ রানা, তৌহিদুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, জামির হোসেন ও মানিক কুন্ডুসহ মোট ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়। নির্বাচিত এ কমিটির মেয়াদ কাল হবে ৩ বছর।

এ কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit