রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় দুই মন্ত্রীকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। এই আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শিক্ষার্থীরা যখনই রাজি হবেন তখনই এ আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit