সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে আবার সারা দেশে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গতকাল মঙ্গলবার অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু ‘কম সক্রিয়’ অবস্থায় রয়েছে। মূলত এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশে বর্ষার বৃষ্টি হয়। মৌসুমি বায়ু যত শক্তিশালী বা সক্রিয় হয়, বৃষ্টিও তত বেশি হয়। এটি বর্তমানে অনেকটাই দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কমে এসেছে।

দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের ২৯টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দেশের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টিপাত ছিল নগণ্য। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার। এ সময় সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া ২৩টি পর্যবেক্ষণাগারে হালকা বৃষ্টিপাত (১ থেকে ১০ মিলিমিটার) রেকর্ড করেছে অধিদপ্তর। ঢাকাসহ চার জেলায় বৃষ্টিপাত ছিল সামান্য (এক মিলিমিটারেরও কম)।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit