সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

কোটা আন্দোলন দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৭২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও নিহত ছাত্রদের বিচারের দাবিতে উপজেলা ছাত্র সমাজের আয়োজনে সড়ক-মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। বুধবার সকালে থেকেই পৌর শহরের ব্যস্ততম বিভিন্ন সড়ক গুলো অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

সড়ক অবরোধ চলাকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বলেন, আমরা মেধা দিয়েই সমাজ গড়তে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবীগুলো না শুনেই, সকল শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করে দিলেন। সারাদেশে কোটা সংস্কারপন্থি ৬জন নিরপরাধ ভাই মারা গেছেন, তাদের তো কোন অপরাধ ছিলো না। আমরা কোটা বিলুপ্ত চাই না, কোটা সংস্কার চাই। রাতের আঁধারে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের ওপর হামলা ও নিরপরাধ ছাত্রদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ ও পুলিশবাহিনী, আমরা এর দৃষ্টান্তমুলক বিচার চাই।

আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা সরকার বা মুক্তিযুদ্ধের বিরোধী নই, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্রদের ওপর যে হামলা চালিয়েছে পাকিস্তানিরা, সেই হামলাকে হার মানিয়েছে ছাত্রলীগ ও পুলিশের এই হামলা। সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit