সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

এমবাপ্পের স্বপ্ন পূরণ, বার্নব্যুতে রাজসিক বরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : স্বপ্ন পূরণ হলো ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। রেকর্ড গড়েই বিশ্বকাপ জয়ী এই তারকাকে বরণ করে নিলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ছিলো ৮৫ হাজার দর্শক। রিয়ালে ৯ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন এমবাপ্পে। 

পর্তুগিজ তরাকা ক্রিশ্চিয়ানো রোনাদোকে বরণ করতে ৮০ হাজার দর্শক মাঠে এনে রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বেলায় ভেঙে গেলো সে রেকর্ড। সান্তিয়াগো বার্নব্যুতে এদিন উপস্থিত ছিল ৮৫ হাজার দর্শক।

টানেল দিয়ে মাঠে প্রবেশ করলেন ফরাসি এই তারকা। এমবাপ্পে এমবাপ্পে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো মাঠ।

২০১৭ সাল থেকে দলে ভেড়ানো জন্য এমবাপ্পের পেছনে পড়ে ছিল রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে রিলিজ ক্লজসহ ১৮০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল লস ব্লাঙ্কোরা। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজি। তবে এমবাপ্পেকে আটকে রাখতে পারেনি ফরাসি ক্লাবটি। চুক্তি শেষে ঠিকই রিয়ালে যোগ দেন তিনি।

ক্লাবটির রীতি অনুযায়ী দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখান এমবাপ্পেকে। বার্নাব্যুতে মাদ্রিদের ট্রফি কেবিনেটের সামনে এমবাপ্পের হাতে জার্সি তুলে দেন পেরেজ।

রিয়ালে ৭ নম্বর জার্সি পরেন এখন ভিনিসিউস জুনিয়র। ১০ নম্বর জার্সি লুকা মদ্রিচের। তাই সাবেক স্বদেশী করিম বেনজেমার ৯ নম্বরে জার্সিটিই পেলেন এমবাপ্পে।

রিয়াল জার্সিতে স্বপ্ন পূরণের গল্পও শোনালেন ফরাসি সুপারস্টার।

এমবাপ্পে বলেন, ‘আমি খুবই শিহরিত এবং রোমাঞ্চিত। অনেক বেশি আবেগআপ্লুত। স্বপ্নের ক্লাব ও ফুটবল ইতিহাসের সেরা ক্লাবে আসতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি। রিয়াল প্রেসিডেন্ট এবং যারা আমাকে এখানে নিয়ে আসার জন্য কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ।’

রিয়ালের সাথে এমবাপ্পের প্রাথমিক চুক্তি পাঁচ বছরের।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit