সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কোটা সংস্কার এর দাবীতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোটা সংস্কারের দাবীতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গঠিত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।মঙ্গলবার বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে জামতলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সারা দেশে আন্দোলনকারী ছাত্রদের  ওপর হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান তারা।

বক্তারা আরো বলেন, ‘একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের চলমান আন্দোলন মেনে কোটা প্রথার সংস্কারের দাবি জানান। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ‍্যায়নরত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit