শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

আখাউড়ায় ২০ দিন ব্যপী শিল্প ও পণ্য মেলা শুরু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৩৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র  আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে ২০ দিন ব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও সংগঠনের সভানেত্রী রাখিমনি সিনহা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় প্রায় ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে তৈরি পোষাক, প্রশাধনী, ক্ষুদ্র ও কুটির শিল্প, প্লাস্টিক পণ্য, খেলনা, আচার ইত্যাদি রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রবেশ ফি নেই।  তবে বিনোদনের জন্য গুনতে হবে নির্ধারিত ফি। আগামী ২০ দিন প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী স্টল নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে। 

মেলার আয়োজন প্রসঙ্গে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রাখিমনি সিনহা বলেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আখাউড়া উপজেলা শিল্প ও পণ্য মেলার আয়োজন করেছি। মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্য নিয়ে আসেন। এতে নারী উদ্যোক্তরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে।

মেলায় আয়োজনে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করছে। উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন, নারী উদ্যোক্তার আয়োজনে এ মেলা হচ্ছে। উপজেলা পর্যায়ের জনসাধারণ মেলায় ভিন্ন কিছু দেখার সুযোগ পাবে এবং মেলা উপভোগ করবে। মেলার সফলতা কামনা করছি। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit