বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

ববির হাতে চড় খেলেও ঋতুপর্ণা ফেরাননি পলাশকে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : গত ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি বেশ ভালোই আলোচনায় জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায়। ছবির প্রশংসা কিংবা বক্স অফিস সাফল্য নয়, নায়িকা ববির হাতে এ ছবির নির্মাতা রাশিদ পলাশ চড় খেয়ে বেশ আলোচনায় আসেন!

ইয়ামিন হক ববি


তবে দমে যাবার পাত্র নন এই নির্মাতা। ববি তাকে অপমান করলেও কলকাতার প্রখ্যাত ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে সমীহ করেছেন। তাইতো পলাশের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে তাকে ফেরাননি ঋতু।

ঋতুপর্ণা সেনগুপ্ত


রাশিদ পলাশের ‘তরী’তে ঋতুপর্ণার এখনো চুক্তি স্বাক্ষর না হলেও ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। পরিচালক জানিয়েছেন, কিছু অংশের কাজ হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। মূলত তখনই ঋতুপর্ণার অংশের কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ছবিতে ঋতুপর্ণাকে চলচ্চিত্রের এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় (সিনেমার মূল শিল্পীদের পেছনে বা পাশে কিছু ছোট ছোট চরিত্র থাকে, যাদের ‘এক্সট্রা’ বলা হয়) দেখা যাবে।

‘তরী’ সিনেমায় আর কোন কোন শিল্পী অভিনয় করছেন এখনই জানাতে চান না নির্মাতা। ছবিটির গল্প আহাদুর রহমানের, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই শুটিং-ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit