সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

কোপা থেকে আর্জেন্টিনা এবং ইউরো থেকে স্পেন কত টাকা পেল?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ১২ বছর পর আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল স্পেন। ২০২৪ সালের ইউরো জিতে তারা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

আর রানার্স আপ দল ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় প্রায় ২৮৫ কোটি টাকা। ২৪ দলের এই টুর্নামেন্টে প্রতিটি দলই অংশগ্রহণ ফি বাবদ ম্যাচের ফলের উপর ভিত্তি করে অর্থ পেয়েছে।

এদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি। আর রানার্স আপ দল কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি।

১৬ দলের এই টুর্নামেন্টে প্রাইজমানি রাখা হয়েছে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম ২০ লাখ ডলার পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit