শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

আখাউড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন( পিপিএম সেবা) এর সাথে আখাউড়ার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় – কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাব, আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া উপজেলা প্রেসক্লাব, আখাউড়া মফস্বল সাংবাদিক ফোরাম এর সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অত্যন্ত আন্তরিক পরিবেশে মত বিনিময় সভায় সাংবাদিকরা আখাউড়ার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এসব বিষয়ে নবাগত ওসির যথাযথ  পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো,  আখাউড়া থেকে মাদক, ইভটিজিং, চুরি, , ছিনতাই, , কিশোর অপরাধ দমনে নবাগত ওসিকে অনুরোধ করেন। পাশাপাশি যানজট নিরসনের সহযোগিতা কামনা করেন।এসময়  নবাগত ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম সহ আখাউড়া থানার পুলিশ অফিসার ও পুলিশ সদস্য গন। পারিবারিক ও বিভিন্ন সমস্যার কারনে কয়েকজন সাংবাদিক সভায় উপস্থিত থাকতে পারেননি। সভাশেষে নবাগত ওসি উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/সকাল ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit