শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

রদ্রিগেজকে নিয়ে ভাবছেন না স্কালোনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৪ ফিফা বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল কলম্বিয়া। সেই আসরে পাঁচ ম্যাচে মাঠে নেমে সর্বোচ্চ ছয়টি গোল করেছিলেন হামেস রদ্রিগেজ, সেবার জিয়েছিলেন গোল্ডেন বুটও। তখন থেকেই যেন কলম্বিয়া ফুটবলের তারকা বনে যান এই ফরোয়ার্ড।

সেই বিশ্বকাপ আসরের পর আর কোনো বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টে দাপট দেখাতে পারেনি দক্ষিণ আমেরিকার এই দলটি। তবে কোপা আমেরিকার চলতি আসরের শুরু থেকেই নিজেদের পুরোনো আধিপত্য দেখাচ্ছে রদ্রিগেজের কলম্বিয়া। দীর্ঘ ২৩ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের মঞ্চে নামবে তারা।

এবারও কোনো টুর্নামেন্টে কলম্বিয়ার এই অগ্রগতিতে এলো রদ্রিগেজের নাম। আসরে এখন পর্যন্ত ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড করেছেন স্রেফ একটি গোল। তবে অ্যাসিস্ট করেছেন ছয়টি! তাতেই পরিস্থিতিও যেন ফের একবার রদ্রিগেজকে নিয়ে বাধ্য করছে ছক কষতে। তবে ফাইনালে তাকে নিয়ে মোটেও চিন্তিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বরং তাদের দলীয় পারফরম্যান্সের বিপরীতে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

ফাইনাল ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তাকে (রদ্রিগেজ) ঘিরে কীভাবে দলের পরিকল্পনা সাজানো যায় সেটি বের করে নিয়েছে নেস্তর (লরেঞ্জো)। সে দুর্দান্ত একজন ফুটবলার। তবে আমরা কখনও নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি না। দলের ব্যাপারে ভাবি।’

সবশেষ বছরগুলোতে বড় কোনো টুর্নামেন্ট মানেই আর্জেন্টিনার জয়জয়কার। ২০২১ কোপার পর ২০২২ কাতার বিশ্বকাপ শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা। মাঝে আছে ফিনালিসিমা ট্রফিও। এতেই কোপার এবারের আসরের ফাইনালে উঠেও অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে মেসি-ডি মারিয়া। দক্ষিণ আমেরিকার কোনো দল এখন পর্যন্ত বড় টুর্নামেন্টগুলোতে টানা তিনটি শিরোপা জেতেনি। বৈশ্বিকভাবে যেই কীর্তি কেবল স্পেনের। এতেই তাদের রেকর্ডে ভাগ বসাতে স্রেফ একটি জয়ের দূরে লিওনেল স্কালোনির দল।

এদিকে কলম্বিয়া টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত। ২৩ বছর পৌঁছাল কোপার ফাইনালে। এতেই মেসিদের সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়েই নামতে যাচ্ছে নেস্তর লরেঞ্জো দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার শিরোপা লড়াইয়ের ম্যাচে নামে দলটি দুটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit